Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

এএসডির আয়োজনে শিশুশ্রম প্রতিরোধে রংপুরে মানববন্ধন

রংপুর প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

রংপুরে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এএসডির আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ও সচেতনতা বৃদ্ধি এবং শিশুশ্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানবন্ধনের স্লোগান ছিলো “স্বপ্নের ডানায় ভর করি,শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি – এগিয়ে চলি দৃপ্ত পায়ে,আশার আগুন বুকে জ্বালি”

আজ ১৮ জুন,২০২৫ ইং রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রংপুর বিভাগের এসএসডির স্বেচ্ছাসেবকগণ ও সাধারণ মানুষ।

কর্মসূচিতে এএসডির রংপুর বিভাগের ভোকাল পার্সন ছাদিক আল মাহদী বলেন,খুব কম খরচে শিশুদের দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়া যায় বলে নিয়োগকর্তারা শিশুদের কাজে নেন। আর পরিবারগুলো কখনো দারিদ্র্যের কারণে, কখনো বাড়তি আয়ের আশায়, কখনো আবার নিরাপত্তাহীনতা কিংবা অসচেতনতার কারণে শিশুদের কাজে পাঠায় ৷ সরকারি ও বেসরকারি নানা পদক্ষেপ সত্ত্বেও দেশে শিশুশ্রম সংখ্যা কমছে না। বরং প্রতিনিয়ত বাড়ছে। সরকারি হিসাবেই গত ১০ বছরে অন্তত এক লাখ শিশুশ্রমিক বেড়েছে। ২০১৩ সালে যেখানে দেশে ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন শিশু শ্রমিক ছিল, সেখানে ২০২৫ সালে শিশুশ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জনে।

প্রধান অতিথির বক্তব্যে কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক ও রংপুর সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি প্রফেসর শাহ আলম বলেন, শিশুশ্রম নিরসনে আইন প্রয়োগের দৃষ্টান্ত থাকা দরকার। যাঁরা প্রকৃতপক্ষেই দারিদ্র্যের কারণে সন্তানকে কাজে দিচ্ছেন, তাঁদের সন্তানকে স্কুলে ফিরিয়ে নিতে সামাজিক নিরাপত্তার আওতায় আনা প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন সচেতনতা বাড়ানো। দারিদ্র্যতা, অশিক্ষা, অসচেতনতা, আইন প্রয়োগের দুর্বলতা শিশুদের শ্রমের ঠেলে দিচ্ছে। আবার শিশুদের সস্তা শ্রমের জন্য কতিপয় অসাধু ব্যক্তি নানা রকম প্রলোভনে শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমে টেনে আনে। আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নে এটা বন্ধ করা সম্ভব।

 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এএসডির স্বেচ্ছাসেবক বৃষ্টি রাণী, মিলন হক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক