Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

বিশ্ব বাবা দিবস: নিঃশব্দ ভালোবাসার আশ্রয়স্থল ‘বাবা’

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১:০৫ পিএম

Link Copied!

  • ভালোবাসা সব সময় শব্দে প্রকাশ পায় না—কখনো তা চোখের জল হয়ে ঝরে, কখনো মলিন হাসিতে লুকিয়ে থাকে। কিছু সম্পর্ক আছে, যেগুলোর ভালোবাসা বোঝা যায় কাজের মাঝেই, অনুভব করা যায় নিঃশব্দ উপস্থিতিতে। ‘বাবা’ তেমনই এক মানুষ, যিনি হয়তো কখনো বলেন না “ভালোবাসি”, কিন্তু তার প্রতিটি ত্যাগ, পরিশ্রম আর ছায়ার মতো সঙ্গই প্রমাণ করে কতটা গভীর তার ভালোবাসা।

বিশ্ব বাবা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বাবাকে নিয়ে তাদের অনুভূতি ও স্মৃতির গল্প তুলে ধরা হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না মুন্নি বলেন, বাবা তার জীবনের প্রথম হিরো। হাঁটতে শেখার আগেই বাবাই তার পথ দেখিয়েছেন। ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তে বাবার স্নেহ ও ছায়া তিনি অনুভব করেন। বাবার নিঃস্বার্থ ত্যাগ ও নিরব ভালোবাসাই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজারা রহমান মনে করেন, বাবা কখনো আবেগ প্রকাশ করেন না, কিন্তু প্রয়োজনের মুহূর্তে তিনি ছায়ার মতো পাশে থাকেন। তার প্রতিটি সিদ্ধান্ত, নীরব উপস্থিতি সন্তানদের জন্য এক অদৃশ্য আশ্রয়। তার মতে, বাবারা মুখে ভালোবাসা না বললেও, তারা কাজের মাধ্যমেই ভালোবাসার শক্তিশালী রূপ প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল বাপ্পির মতে, বাবা তার আত্মবিশ্বাসের ভিত্তি। জীবনে যতবার তিনি হেরেছেন, ততবার বাবার কথা মনে করে নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন। বাবার ছোট ছোট কথায় তিনি খুঁজে পান সাহস ও শক্তি। সেই নির্ভরতা তাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করেছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. ইথারুল ইসলাম বলেন, বাবা শুধু অভিভাবকই নন, বরং জীবনের প্রথম শিক্ষক। ছোটবেলার শাসন তখন কঠিন মনে হলেও এখন বুঝতে পারেন, তাতে ছিল অন্তহীন ভালোবাসা ও মূল্যবোধের শিক্ষা। বাবার কাছ থেকেই তিনি শিখেছেন মানুষ হওয়া, দায়িত্ব নেওয়া এবং জীবনের প্রতি শ্রদ্ধা রাখা।

শুধু একটি দিন নয়, বাবা দিবস যেন প্রতিদিনের সেই ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতিচ্ছবি, যা অনেক সময় মুখে প্রকাশ না পেলেও অন্তরে প্রতিনিয়ত অনুভব করা যায়। শিক্ষার্থীদের এইসব অভিব্যক্তিতে স্পষ্ট—‘বাবা’ কেবল সম্পর্কের নাম নয়, বরং সন্তানের জীবনের সাহস, নির্ভরতা, নিরাপত্তা ও নিরব ভালোবাসার আশ্রয়।

বাবারা নিঃশব্দে ভালোবাসেন, আর সেই ভালোবাসা সন্তানের জীবনের বটবৃক্ষ হয়ে চিরকাল ছায়া দিয়ে যান। তাই বিশ্ব বাবা দিবসে সন্তানের ভালোবাসা ও শ্রদ্ধা শুধু আনুষ্ঠানিকতাই নয়, এটি প্রতিদিনের অনুভব থেকে উৎসারিত কৃতজ্ঞতার প্রকাশ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে