Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

অধ্যক্ষ তায়েব আলীর জানাযায় হাজার হাজার মানুষের ঢল

বগুড়া প্রতিনিধি
৩ জুন ২০২৫, ১১:২৩ এএম

Link Copied!

অশ্রুসিক্ত নয়নে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বগুড়ার কাহালু উপজেলার সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় ও জেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর নামাজে জানাজা গতকাল সোমবার সকালে উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় শুরার সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য সাবেক অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা কর্ম পরিষদের সেক্রেটারি মানছুর রহমান, সদস্য মাওলানা মোফাজ্জল হোসেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমির মাওলানা ফজলুর রহমান সাঈদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, নায়েবে আমির অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রশিবির নেতা মিজানুর রহমান, বগুড়া জেলা ছাত্র শিবিরের পশ্চিম অঞ্চলের সভাপতি সাইদ কুতুব সাব্বির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস শাহীদ খান, সেক্রেটারি শহীদুর রহমান সবুজ, প্রয়াত তায়েব আলীর জামাতা ব্যাংকার মতিউর রহমান এবং তার একমাত্র ছেলে আবু দাউদসহ প্রায় ২০ হাজার মানুষ। জানাজার আগে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে বগুড়া জেলায় জামায়াতের কোথায় বসবার মতো জায়গা ছিল না। সেসময় প্রয়াত তায়েব আলীর আশ্রয়ে তার বাড়িটি ছিল জেলা জামায়াতের একমাত্র বাতিঘর। আর তায়েব আলী ছিলেন একজন সৎ ও খুব জনপ্রিয় নেতা, তিনি ইসলাম আর দিনের জন্য কাজ করে গেছেন। তিনি আরও বলেন, প্রয়াত অধ্যক্ষ মাওলানা তায়েব আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত কাহালু-নন্দীগ্রাম এলাকার প্রার্থী ছিলেন, কিন্তু তিনি এখন আল্লাহর মেহমান হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমরা তার শূন্য স্থানে সৎ ও যোগ্য ব্যক্তিকে দিয়ে তার অভাব পূরণ করবো। একটা কথা মনে রাখা দরকার, জামায়াত দেশের মধ্যে এমন একটি দল-যে দলে দেশের জাতীয় বা স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে কোন প্রকার দ্বন্দ্ব নেই। তিনি বলেন, বাংলার মাটিতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের এ লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করবো ইনশাআল্লাহ। আর যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের জীবন দিয়ে মহান আল্লাহর নৈকট্যে চলে যাবো। এদিকে জানাজা নামাজ শেষে তার গ্রামের বাড়ি উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, তায়েব আলী (৮০) গত শনিবার সকালে অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন এবং গত রোববার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে