Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জবি সিন্ডিকেটে আওয়ামী দোসরদের উপস্থিতি, পদত্যাগ দাবি জানাল ‘জবি ঐক্য’

জবি প্রতিনিধি
৩ জুন ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১তম সিন্ডিকেট সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন এমন কয়েকজন শিক্ষক প্রতিনিধি, যাদের অতীতে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এ বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম ‘জবি ঐক্য’। প্ল্যাটফর্মটির নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হয়ে এসব সদস্যদের তাৎক্ষণিক পদত্যাগের দাবি জানান এবং সিন্ডিকেটে ফ্যাসিবাদী প্রভাব রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন।

‘জবি ঐক্য’ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে—স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও আমলাবান্ধব সদস্যদের সরিয়ে একটি গণতান্ত্রিক ও স্বাধীন চিন্তার পক্ষে সিন্ডিকেট পুনর্গঠন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ অনুযায়ী, সিন্ডিকেটে মোট ১৬ জন সদস্য থাকেন—যাদের মধ্যে উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ছাড়াও সরকার মনোনীত যুগ্ম সচিব, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউজিসির সদস্য, ডিন, শিক্ষাবিদ এবং একাডেমিক কাউন্সিল থেকে নির্বাচিত সদস্যরা থাকেন। এই কাঠামো অনুযায়ী আজকের সিন্ডিকেট সভায় আমন্ত্রণ পান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সানজিদা ফারহানা, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, আইন অনুষদের ডিন খ্রিস্টিন রিচার্ডসন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ড. মো. মোশাররফ হোসেন এবং অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ড. রইছ উদ্দিন এবং সরকার মনোনীত যুগ্ম সচিববৃন্দসহ আরও কয়েকজন।

উল্লেখযোগ্যভাবে, এই সদস্যদের মধ্যে রয়েছেন এমন ব্যক্তিবর্গ যাদের রাজনৈতিক অতীত ফ্যাসিবাদী স্বৈরাচারের সহযোগী হিসেবে চিহ্নিত। যেমন, অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন ২০২১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে আওয়ামী সমর্থিত হলুদ প্যানেল থেকে নির্বাচিত হন এবং তার বিরুদ্ধে একাডেমিক সভায় সহকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এ. কে. এম. মনিরুজ্জামান ২০১৫ সালে জবির আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’-এর সভাপতি ছিলেন এবং ২০১৭ সালে আওয়ামী সমর্থনে শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি বর্তমানে স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরেকজন আলোচিত সদস্য ড. লাইসা আহমেদ লিসা। তিনি ছায়ানটের সাধারণ সম্পাদক, যার সঙ্গে ফ্যাসিবাদী সংস্কৃতিচর্চার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তিনি ছায়ানটের প্রতিষ্ঠাতা সনজিদা খাতুনের পুত্রবধূ এবং তাঁর শ্বাশুড়ির পদমর্যাদা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে প্রভাব খাটাতেন বলেও অভিযোগ রয়েছে।

এই প্রেক্ষাপটে জবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক বছর আগে যে আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার উৎখাত করেছি, সেই স্বৈরাচারের দোসরদের কীভাবে আবার সিন্ডিকেটে দেখা যায়? আমাদের ত্যাগের মানে কি তবে এই ছিল? একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি কখনও এটা মেনে নিতে পারি না। তাদের পদত্যাগ করতে হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “৫ আগস্টের ঐতিহাসিক ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তর থেকে স্বৈরাচারী দোসরদের বাদ দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু প্রশাসন সেই দাবি উপেক্ষা করে আজ তাদের নিয়েই সিন্ডিকেট মিটিং আয়োজন করেছে। আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে এই দোসরদের বাদ দিয়ে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে নিয়ে নতুন সিন্ডিকেট গঠন করতে হবে।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা নূর নবী বলেন, “সিন্ডিকেটে এখনো এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা অতীতে স্বৈরাচারী সরকারের নিপীড়নমূলক কাজে সহযোগিতা করেছেন—ছাত্রদের বহিষ্কার করেছেন, পুলিশে ধরিয়েছেন। এদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে রাখা দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। আমরা দাবি জানাই—এই সকল দোসরদের প্রশাসনিক ক্ষমতা থেকে সরিয়ে বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার একটি নিরাপদ স্থানে রূপান্তর করতে হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক