Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

একনেক সভায় নেই জবির ২য় ক্যাম্পাস প্রকল্প , ক্ষোভ শিক্ষার্থীদের

জবি প্রতিনিধি
২৪ মে ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ

Link Copied!

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসুচির পর সরকার থেকে দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। সে অনুযায়ী কেরানীগঞ্জের তেঘরিয়ায় জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প নিয়ে ১১ তম একনেক সভায় আলোচনা করে দ্রুত প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু শনিবার (২৪ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় ১১তম একনেক সভায় গৃহীত নতুন ও সংশোধিত প্রকল্প তালিকায় দেখা যায়নি জবির নাম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জবি শিক্ষার্থীরা।

মনজুরুল ইসলাম নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, “আজ বছরের শেষ বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প না ওঠা ও অনুমোদন না হওয়া চরম হতাশাজনক। এত বড় আন্দোলনের পরও এমন অবহেলা কি জবিয়ানদের মাহফুজের ইগোর বলি হওয়া কিংবা সিন্ডিকেটের কাছে পরাজয়? তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এর দায় সম্পূর্ণভাবে জবি প্রশাসন ও জবি ঐক্যের। এখনই স্পষ্ট সমাধান দিন, না হয় প্রশাসনের সবাইকে পদত্যাগ করতে হবে। প্রয়োজনে নতুন, মেরুদণ্ডওয়ালা প্রশাসন গঠন করে যমুনায় যাওয়া হবে। জবি ঐক্যের পক্ষ থেকে অবিলম্বে প্রেস ব্রিফিংয়ে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে, নইলে ধরে নিতে হবে আপনাদের স্বার্থ উদ্ধার হয়ে গেছে বলেই আজ আপনারা চুপ। It is loud & clear.”

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, মনে হয় এই সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অনুমোদন করবে না। কারণ এটাই আগামী বাজেটের শেষ একনেক মিটিং ছিল।

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমরা আজ এক ও ঐক্যবদ্ধ। কারণ ‘ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়’—আমাদের অবস্থাও যেন তাই। তবে এবার আমরা নিশ্চিত জবাবদিহিতা চাই। কেউই নিজেকে সুপিরিয়র ভাবব না, কোনো দিক থেকেই না—অন্তত জবি ইস্যুতে তো নয়ই। যেখানে অবহেলা বা গাফিলতির প্রমাণ মিলবে, ইনশাআল্লাহ সবাই মিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা কেউই পিছু হটব না বরং সমস্ত খোঁজখবর নিয়ে কোথায় সীমাবদ্ধতা, অবহেলা বা গাফিলতি রয়েছে, তা ব্রিফিং করে জানানো হবে।
।”
জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন সামাজিক যোগাযোগ মাধ্যামে লিখেন:”বর্তমানে যে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তা হলো—আজকের একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি কেন ওঠেনি? এর কারণ, প্রকল্পটি একনেকে ইতোমধ্যে ২০১৮ সালে অনুমোদিত হয়েছিল। পরবর্তীতে কাজ না হওয়ার কারণে অর্থ ফেরত গিয়েছিল। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের পর, প্রথম ধাপের অবশিষ্ট কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। তাই পূর্বের ডিপিপি সংশোধন করে সেনাবাহিনী অর্থ ছাড়ের মাধ্যমে কাজ শুরু করবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক