Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড এর আঞ্চলিক জীবনবিজ্ঞান উৎসব ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
২৪ মে ২০২৫, ৯:৫৩ এএম

Link Copied!

বগুড়ায় বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড এর আঞ্চলিক জীবনবিজ্ঞান উৎসব ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে (শুক্রবার) বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড আয়োজিত বগুড়া অঞ্চল এর আঞ্চলিক কেন্দ্র সরকারি আজিজুল হক কলেজ অডিটোরিয়ামে প্রায় সাড়ে ৬০০ এর অধিক শিক্ষার্থীদের নিয়ে উৎসব অনুষ্ঠিত হয়।
বগুড়া শহরেরে বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা এই অলিম্পিয়াড উৎসবে অংশগ্রহণ করেন। বেলা ১০ ঘটিকা পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে দুপুর ২ ঘটিকায় থেকে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১৬৫ জনকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঘোষণা করেন। অলিম্পিয়াডে সর্বোচ্চ পুরুষ্কার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বগুড়া এবং সর্বোচ্চ শিক্ষার্থী অংশগ্রহণকারী হিসাবে বিবেচিত হয় পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া।

বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড বগুড়া অঞ্চলের সভাপতি প্রফেসর ড.এস.এম ইকবালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, বিশেষ অতিথি হিসাবে পল্লী উন্নয়ন একাডেমি এর অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান, অতিথি হিসাবে সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার।এছাড়াও সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মোঃ আরিফুর রহমান প্রমূখ।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও নামে প্রচারিত) একটি সংগঠন যা বাংলাদেশের শিক্ষার্থীদের জীববিজ্ঞানের জাতীয় পর্যায়ের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড এর আয়োজন করে। ২০১৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশে প্রথম জীববিজ্ঞান অলিম্পিয়াডের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য কাজাখস্তানে অনুষ্ঠিত ৩৫ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ এ অংশগ্রহণকারী ব্রোঞ্জপদক জয়ী হয় বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড এর খুদে শিক্ষার্থীরা।
এবছর বিশ্বব্যাপী ফিলিপিন্সে আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে