Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

এবার গণ-অনশনে বসেছে জবি শিক্ষক-শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
১৬ মে ২০২৫, ৬:১০ পিএম

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) তিন দফা দাবি আদায়ে গণ-অনশন শুরু। শুক্রবার (১৬ মে) দুপুর ৩টা ৪৫ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে  শিক্ষক সমিতির সদস্য সচিব মনজুর মোরসেদ এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অনশনে বসা শিক্ষার্থী কামরুন নাহার বলেন, ‘আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন থেকে উঠব না। আমরা যখন লংমার্চ নিয়ে আসি তখন আমাদের উপর পুলিশ হামলা করে এবং আমাদের আহত করে; আমাদের শিক্ষকদের আহত করে। আমরা আমাদের অধিকার নিয়ে ফিরে যাবো।’  শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণঅনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা উঠছি না। প্রয়োজনে এখানে আমাদের গণকবর হবে।’

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে