বগুড়ায় শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আশা মনিকে সভাপতি এবং মোঃ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় একটি কার্যকরী কমিটি করে ২০২৪-২৫ বর্ষের জন্য অনুমোদন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন—সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, উপদেষ্টা প্রফেসর ড.এস.এম. ইকবাল, মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান ভুঞাঁ, তীরের সাবেক সভাপতি মোঃ হোসেন রহমান ,তীরের সাবেক ও বর্তমান সদস্যরা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’ জীববৈচিত্র্য পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। বন্য প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংগঠনটি বন্য প্রাণী সংরক্ষণে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক পেয়েছে।