Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

ভালুকার সাবেক সাংসদ ধনু গ্রেফতার

শেখ মাহমুদুন্নবী
১৫ মে ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ

Link Copied!

ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু কে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার (১৪ই মে) রাত তিনটার দিকে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া সেলের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় ধনুকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্র থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দুপুরের দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদরাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। এ ঘটনায় আরিফ এর বাবা যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে, যে মামলার ১৪ নাম্বার আসামি ছিলেন ধনু।
৫ আগস্টের পর আত্নগোপনে চলে যায় সাবেক এ সাংসদ।
ডিএমপি থেকে আরো জানানো হয় ধনুর বিরুদ্ধে জুলাই গনহত্যার ৪ টি মামলা রয়েছে। এছাড়াও অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতির আরও মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার