Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

নদী চরে গরু চরাতে গিয়ে বজ্রপাত যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৫, ৮:০৮ পিএম

Link Copied!

নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাব্বি মিয়া একই গ্রামের আব্দুর বারেকের ছেলে।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোমেশ্বরী নদীর চরে গরু চরাতে নিয়ে যান রাব্বি মিয়া। পরে হঠাৎ করে আকাশে মেঘ জমে বৈরি আবহাওয়া তৈরি হয়। গরু আনতে নদীর চড়ে গেলে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলার সিধলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে যুবক নিহতের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, নিহতের বাড়িতে গিয়েছিলাম। নিহতের দাফন-কাফন সম্পন্নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে