Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ের কবলে পরে প্রাণ গেল র‍্যাব সদস্যের!

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৫, ৬:২৩ পিএম

Link Copied!

Oplus_131072

গাইবান্ধার সাদুল্লাপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক র‍্যাব সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। তিনি বলেন, এর আগে রোববার রাতে দায়িত্ব শেষে মোটরসাইকেলে ক্যাম্পে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছালে প্রবল ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে তাদের গায়ের উপর।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা অন্য র‍্যাব সদস্যও আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, “কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে র‍্যাব সদস্যের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আহত অপর সদস্য চিকিৎসাধীন আছেন।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে