Campus Post
ঢাকা, শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ

Link Copied!

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে ও অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হক এর অফিসের সামনে পৃথকভাবে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও অবশ্যই তো দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন । ইউনিয়ন বিএনপি তাদের সভা সমাবেশ ওই ক্লাবেই করেন । কিন্তু রোববার গভীর রাতে অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোজাম্মেল হক এর অফিসের পাশে একটি ককটেল বিস্ফোরণ হয় ও ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয় সামনে দুইটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় । এমন খবর পেয়ে, ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেন নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ধারে তৎপর রয়েছেন।

এ ব্যাপারে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন তা তিনি বলতে পারেন নি। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার রাতেই এমন ঘটনা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি সন্দেহের জন্ম দেয়।

এ ব্যাপারে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হক বলেন, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছেন তা তিনি বলতে পারেন নি।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মো.শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক