Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন কৃষকের বসত বাড়ি পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
১০ মে ২০২৫, ১০:২০ পিএম

Link Copied!

বগুড়ার ধুনট উপজেলার জোড়খালী গ্রামের কৃষক বাদশা মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ই মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক বাদশা মিয়ার ছেলে বগুড়া শহরে পরিবার নিয়ে বসবাস করে বাড়িতে বাদশা মিয়া এবং তার স্ত্রী থাকে। বাড়ির পাশেই সেচ পাম্প থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের লেলিহান শিখা পাশের ঘরে ছড়িয়ে পড়ে।

জানা যায়, প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করলেও মুহুর্তে পাশাপাশি তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফলে পাশাপাশি দুটি থাকার ও ঘরের ভিতরে আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয় এতে কৃষক বাদশা মিয়ার ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের লেলিহান শিখা আশেপাশে ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকার চেচামেচিতে গ্রামবাসীর সহযোগিতায় ধুনট ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনেন। ধুনট ফায়ার সার্ভিসের লিডার হামিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে