Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. তারুণ্য

“আমার দেশ পাঠক মেলা ২০২৫: কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন ইউনুস

অনলাইন ডেস্ক
৮ মে ২০২৫, ৫:০৮ পিএম

Link Copied!

Oplus_131072

“আমার দেশ পাঠক মেলা ২০২৫: কেন্দ্রীয় কমিটি ঘোষণা, লক্ষ্য তরুণদের বুদ্ধিভিত্তিক প্রস্তুতি”

‘পাঠ, চিন্তা-নির্মাণ, মানুষের পাশে দেশের কল্যাণে’—স্লোগানকে সামনে রেখে সাহিত্য ও পাঠচর্চাভিত্তিক সংগঠন ‘আমার দেশ পাঠক মেলা’ ২০২৫ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। দৈনিক আমার দেশ পত্রিকার পাঠকদের নিয়ে গঠিত এই সংগঠনটি মূলত বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চিন্তাধারায় বিশ্বাসী পাঠক ও তরুণদের নিয়ে গড়ে উঠেছে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন একুশে পদকপ্রাপ্ত মজলুম সাংবাদিক ড. মাহমুদুর রহমান, যিনি দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সাজ্জাদ হোসাইন ইউনুস, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাহাতুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালিম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন: সহ-সভাপতি কৃষিবিদ আ. আ. মো. ইমরুল কায়েস ও আবু নাসের সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব আজমাঈন রিয়াদ , অর্থ সম্পাদক সাইদুল হাসান, সাহিত্য/সংস্কৃতি সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম, দপ্তর সম্পাদক সবুজ মিয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা প্রমুখ।

সংগঠনের মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী একটি প্রজন্ম গড়ে তোলা এবং ভারতীয় আধিপত্যবাদকে বুদ্ধিভিত্তিকভাবে মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করা। এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি তরুণদের পাঠাভ্যাস, গবেষণামূলক চর্চা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বুদ্ধি ভিত্তিক একটি প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর ।

 

উল্লেখ্য, ‘আমার দেশ পাঠক মেলা’ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের শিকলে বন্দি থাকার পর, এই বছর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল। ইতিমধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা ভিত্তিক ৩০টির অধিক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে