Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

নৌকাডুবিতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, ১০:০১ এএম

Link Copied!

পাবনায় ঘুরতে গিয়ে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও স্থানীয় জেলে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সুজানগর উপজেলা সাতবাড়ি ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতবাড়িয়া নামস্থানে পদ্মা নদীর মাঝ থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌ পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর তিন মাস আগে তাদের বিয়ে হয়। শুক্রবার তারা সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে নৌকায় ঘোরার সময় নৌকাটি নদীর মাঝখানে ডুবে যায়। নৌকার অন্যান্য ব্যক্তিরা সাঁতার কেটে তীরে গেলেও তারা দুইজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তাদেরকে পাওয়া যায়নি।

মৃত হৃদয় হোসেন (২৬) সদর উপজেলা চত্রাপুর ইউনিয়নের কোল চুরি গ্রামের দুলাল প্রামানিকের ছেলে এবং মৌ খাতুন (২২) আতাইকুলা থানার বনগ্রাম মনিরুজ্জামান মানিকের মেয়ে।

পাবনা নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর নৌ পুলিশ কাজ শুরু করে। পরে জেলেদের মাধ্যমে আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে