Campus Post
ঢাকা, শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

অনলাইন ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ

Link Copied!

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা। ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের ঘোষণা যেভাবে সারাদেশের মানুষকে উজ্জীবিত করেছে ঠিক তেমনি ভাবে দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীরা একযুগে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে দেশের সকল উন্নয়নে কাজ করছে। ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মে, মননে অনুপ্রেরণা হয়ে কাজ করছে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের শহীদেরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করতে গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী নেতারা এইসব কথা বলেন।

নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীরা কখনোই বৈষম্য চায় না। ডিগ্রিধারী প্রকৌশলীদের জন্য বিশেষ সুযোগ চাওয়া, দেশে বৈষম্য তৈরি করবে। ডিপ্লোমা প্রকৌশলীরা চায়, সকল প্রকৌশলীদের জন্য সমাজ সুযোগ তৈরি করলে কর্মপরিবেশ সুন্দর ও নিরাপদ হবে।

প্রকৌশলী নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিপ্লোমা প্রকৌশলীরা ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার অগ্রসৈনিক হিসেবে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রেখে স্বনির্ভর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

এই সময় উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক মোঃ কবির হোসেন,
সদস্য সচিব মোঃ কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মির্জা মিজানুর রহমান, মোঃ আবেদুর রহমান, সদস্য (অর্থ) মোঃ মনিরুজ্জামান,
সদস্য (দপ্তর) মোঃ মীর হোসেন পাটোয়ারী,
সদস্য (চাকুরী ও আইন) মোঃ বাচ্চু মিয়া,
সদস্য (সহ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক) মোঃ আলমগীর হোসেন,নির্বাহী সদস্য হোসেন সাখাওয়াত, এস এম কালাম হোসেন পারভেজ মোশাররফ রাঢ়ীসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলার কমিটির নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক