Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
২ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ

Link Copied!

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন, দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষকতা পেশায় যোগদান করায় তিনি ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘ বিলম্বের পর তাঁদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব ও অবিচারের পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেছেন, “আপনারা জাতির ভবিষ্যৎ নির্মাতা। যাদেরকে আপনারা শিক্ষা দেবেন, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।”

তিনি আরও বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ এবং শিক্ষকসমাজ একটি অভিন্ন পরিবার। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

২৭তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের চাকরি স্থায়ী হবার মাধ্যমে দ্রুত পদোন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী । তিনি শিক্ষা খাতকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলো।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক