Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

সভাপতি প্রকৌশলী প্রফেসর ড. মোরশেদ আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা
অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ১০:২৪ এএম

Link Copied!

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির এক্সট্রা অর্ডিনারী মিটিং (ইজিএম)’র মাধ্যমে নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নেতৃবৃন্দ মনোনীত হন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী প্রফেসর ড. মোরশেদ আলম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হন প্রকৌশলী আবুল খায়ের মোঃ মাজহারুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী ইমাম মাহমুদ রিয়াদ (পলাশ)।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা এবং যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হন প্রকৌশলী মোঃ ফজলুল হক। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন প্রকৌশলী এইচ এম. এরশাদুল হক মাসুম।

সাংগঠনিক ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ বেলাল সিদ্দিকী সজীব, প্রকাশনা ও সেমিনার সম্পাদক: প্রকৌশলী আশরাফ সরকার,
সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী নূর মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন প্রকৌশলী প্রফেসর ড. এম. বোরহান উদ্দিন, প্রকৌশলী শাহাদত হোসেন বিপ্লব, প্রকৌশলী মোঃ আইয়ুবুর রহমান, প্রকৌশলী ড. এবিএম জাহিদ হোসেন, প্রকৌশলী ড. মোহাম্মদ আশিকুর রহমান, প্রকৌশলী ড. খান ফয়সল আহমেদ, প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান বিদ্যুত, প্রকৌশলী মাশরুরা মল্লিক স্বর্না, প্রকৌশলী সরোয়ার হোসেন, প্রকৌশলী মোহাম্মদ শাহ জালাল, প্রকৌশলী মোহাঃ আবু সাঈদ, প্রকৌশলী ড. মোঃ আব্দুল মোত্তালিব শোভন এবং প্রকৌশলী কাজী মোঃ খোরশেদ আলম।

উক্ত নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী গোলাম মাওলা এবং নির্বাচন কমিশনের সদস্য প্রকৌশলী প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী এবং প্রকৌশলী মুখলেসুজ্জামান তালুকদার।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশে কৃষি প্রকৌশল পেশার উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৃষি খাতের টেকসই অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে