Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

“হাইমচরে ব্যাপক গণসংযোগে জনসম্পৃক্ততা বাড়ছে : অ্যাড. শাহজাহান মিয়া”

অনলাইন ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫, ১:২৪ পিএম

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া হাইমচর উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে তিনি হাইমচরের তেলির মোড়সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন,
“হাইমচরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। আল্লাহ চাইলে জনগণের দুঃখ-কষ্ট দূর করতে, এলাকার উন্নয়নে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে আমি কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,
“আগামী নির্বাচন জনআকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ। উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের ধারাবাহিকতা নিশ্চিত করতে জনগণ আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আরও অগ্রগতির পথ খুলে দেবে।”

এসময় উপস্থিত ছিলেন— হাইমচর উপজেলা সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন সহ-সভাপতি আলী আকবর ও হাইমচর উপজেলা ছাত্রশিবির সাবেক সভাপতি ও আল আমিন মহিলা মাদ্রাসা সুপার মাওলানা মোঃ হাফিজুর রহমান, দক্ষিন আলগী ইউনিয়ন সেক্রেটারি আবু হানিফ, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আল-মামুন, সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগে স্থানীয় জনগণ দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে