Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতের চাঁদপুর-৩ এমপি প্রার্থী এড. মোঃ শাহজাহান মিয়া

তরপুরচন্ডীতে আগুনে ক্ষতিগ্রস্ত হাবিব মিজির পাশে সহযোগিতার হাত বাড়ালেন চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া
অনলাইন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম

Link Copied!

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তেতুলতলার পূর্বপাশে আগুনে পুড়ে যাওয়া হাবিব মিজির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারিও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ডেউটিন নিয়ে ছুটে যান জামায়াত নেতৃবৃন্দ। পুনর্বাসন পুরো প্রক্রিয়ায় আরো সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের এমপি প্রার্থী ।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত বাড়িতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মুহাম্মদ ইমরান খান, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত রবিবার (২৩ নভেম্বর) সকালে লাকরীর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই মোঃ হাবিব মিজির একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক মানবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহস যোগানোর পাশাপাশি ভবিষ্যতে যেকোনো সহায়তায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন। স্থানীয়রা তাদের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে