Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

জনগন সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় : এডভোকেট শাহজাহান মিয়া

জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া
অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বাংলাদেশের জনগণ দেখতে চায় না। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমেই এই দেশকে শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে ন্যায় বিচার, শান্তি ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে। ক্ষমতা নয়, জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে তিনি হাইমচর উপজেলার চরভৈরভী মাছঘাট, লঞ্চ ঘাট হাইমচর নতুন বাজার সহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সাবেক আমীর মাওলানা আব্দুল্লাহ হক, সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, সরকারি সেক্রেটারি সাইফুর রহমান, চরভৈরভী ইউনিয়নের আমীর হাফেজ আব্দুল মান্নান, সেক্রেটারি মাস্টার আহমদ আলী, ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মফিজুর রহমান, সেক্রেটারি সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ মনির হোসেন, হাইমচর ইউনিয়ন সভাপতি মাওলানা সাঈদ আহমেদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

পথসভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে