Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বাকৃবির অ্যানিম্যাল সেভিয়র্সের নতুন কমিটি গঠিত

বাকৃবি সংবাদদাতা
২ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাণীকল্যাণ সংগঠন ‘অ্যানিম্যাল সেভিয়র্স অব বাউ (এএসবি)’- এর ২০২৫-২৬ সেশনের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন একই অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী সন্দ্বীপ সাহা এবং গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান।

রবিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ওই কমিটি প্রকাশ করা হয়।

১০১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে মোট ৮ জন বিদেশী শিক্ষার্থীও রয়েছেন। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আল ফারুক, সাংগঠনিক সম্পাদক (চিকিৎসা) আবু বাসেত সুজাউদ্দৌলা সৈকত, সাংগঠনিক সম্পাদক (রেস্কিউ) মো. জায়েদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আনামুল হক, সহকারী কোষাধ্যক্ষ বিজয় কুন্ডু, ওষুধ বিশ্লেষণ ও যোগাযোগ সম্পাদক কানিজ ফাতেমা বিনতি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরেকা জোশী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফসা খাতুন, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক আদনান রহমান। এছাড়া কমিটিতে মোট ৫০ জন সদস্য রয়েছেন।

নব নির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুব আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার পাশাপাশি যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পথপ্রাণী ও মালিকবিহীন পশুপাখির সেবায় এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠন শুধু প্রাণীদের চিকিৎসা বা উদ্ধার কার্যেই সীমাবদ্ধ থাকবে না; এটি শিক্ষার্থীদের মধ্যে করুণা, দায়িত্ববোধ ও বাস্তব অভিজ্ঞতার এক জীবন্ত পাঠশালা হিসেবে কাজ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে