Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাশে চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া

ব্যবসায়ীদের জন্য সহযোগিতার হাত বাড়ালেন
চাঁদপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম

Link Copied!

চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদাদী ইউনিয়নের চৌরাস্তা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা হাত বাড়ালেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চৌরাস্তা বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদানের এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট আমাদের হৃদয় বিদারক করেছে। এমন দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক নয়, সামাজিক দায়িত্বও বটে। জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এ জন্য আমরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং বাগাদাদী ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ বেলায়েত হোসেন খান এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ ডাক্তার আলী হোসাইন।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাদাদী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজ জীবিকার তাগিদে কঠিন পরিস্থিতির মুখোমুখি। সমাজের বিত্তবান ও রাজনৈতিক সংগঠনগুলোর উচিত এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জামাতে নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক