Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

সমাবর্তন নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস ধোঁয়াশায়

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এখন পর্যন্ত ৯টি ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন হলেও একবারও সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের গত পাঁচজন উপাচার্যের মেয়াদে বিষয়টি নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকে সমাবর্তনের বিষয়ে আশার সঞ্চার করলেও বর্তমানে সেই আশাও ধোঁয়াশায় পরিণত হয়েছে।

 

প্রথম দিকে তিনি চলতি বছরের মধ্যে সমাবর্তন আয়োজনের ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

 

প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে একবারও তা হয়নি।

তাদের মতে, এর প্রধান কারণ প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাব। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই এটি সম্ভব, কিন্তু দুঃখজনকভাবে তারা তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না

 

বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী (৮ম ব্যাচ) শহিদুল ইসলাম বলেন, “সমাবর্তন শুধু দাবি নয়, এটি আমাদের অধিকার। প্রতিটি উপাচার্যই আশ্বাস দেন, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে একাধিক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে, অথচ ববি প্রতিষ্ঠার ১৪ বছর পার হলেও একটি সমাবর্তনও হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুততম সময়ে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।”

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন,“আমাদের ইচ্ছে আছে আসন্ন শীতের মধ্যেই সমাবর্তন আয়োজন করার। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মৌখিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক