Campus Post
ঢাকা, শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বাকৃবি ইনোভেশন হাবে তরুণ উদ্ভাবকদের সাড়ে ৫ লক্ষ টাকার স্টার্টআপ ফান্ড প্রদান 

বাকৃবি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ

Link Copied!

তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (UIHP) ‘ফাইনাল পিচ প্রেজেন্টেশন ডে’। তিন মাসের নিবিড় মেন্টরশিপ ও প্রোটোটাইপ উন্নয়নের পর তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। তাদের সৃজনশীল উদ্যোগকে স্বীকৃতি দিতে বিজয়ী দলগুলোকে প্রদান করা হয় মোট সাড়ে পাঁচ লক্ষ টাকার প্রি-সিড ফান্ড।

শুক্রবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) প্রকল্প পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। উপস্থিত ছিলেন বাকৃবি ইনোভেশন হাবের সভাপতি ও ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সদস্য অধ্যাপক ড. মো সহিদুজ্জামান ও অধ্যাপক ড. মো. রোস্তম আলী, ইউআইএইচপির ইউনিভার্সিটি ইনোভেশন হাব ম্যানেজার জাকেরা রহমানসহ বাকৃবির শিক্ষার্থীরা। প্রোগ্রামটি সার্বিকভাবে সঞ্চালনা করেন ইউআইএইচপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাহিয়ান বিন আব্দুল্লাহ।

জানা যায়, বাকৃবিতে ১ আগস্ট মোট ১৮টি দল নিয়ে প্রোগ্রামটির তৃতীয় ও চতুর্থ কোহর্টের কার্যক্রম শুরু হয়। প্রায় তিন মাসের নিবিড় মেন্টরশিপ শেষে আজকের অনুষ্ঠানে ১২টি দল (প্রতি কোহর্ট থেকে ৬টি করে) জুরি বোর্ডের সামনে তাদের প্রোটোটাইপসহ চূড়ান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে মোট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, যেখানে কোহর্ট ৩ এর বিজয়ী দলগুলোকে মোট দুই লক্ষ আশি হাজার টাকা এবং কোহর্ট ৪ এর বিজয়ী দলগুলোকে মোট দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রদান করা হয়। এর আগে বাকৃবিতে ১ম ও ২য় কোহর্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী জানুয়ারি মাসের পর ৫ম ও ৬ষ্ঠ কোহর্টের কার্যক্রম শুরু হবে।

ফাইনালে জুরি বোর্ডের সদস্যরা ছিলেন- ডিইআইইডি থেকে জনাব আবদুল্লাহ আল মামুন, বাকৃবি থেকে অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে জনাব মো. নিজামুল আলম এবং বিএইচটিপিএ থেকে ডিইআইইডির সহকারী প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মাহাবুল আলম।

ইনোভেশন কোহর্ট ৩ -এ চ্যাম্পিয়ন হয় ‘সহজায়ন’, প্রি-সিড ফান্ড হিসেবে তাদের ৫০ হাজার টাকা প্রদান করা হয়। ইনোভেশন কোহর্ট ৪ -এ চ্যাম্পিয়ন হয় ‘আইফিশগার্ড’, প্রি-সিড ফান্ড হিসেবে তাদের প্রদান করা হয় ৫৫ হাজার টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএইচটিপিএ’র প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার তার বক্তব্যে বলেন, ‘প্রি-সিড ফান্ডিং পেলাম কিনা,সবচেয়ে বড় বিষয় নয়, বড় বিষয় হলো আমরা নিজেদের কতটা এগিয়ে নিতে পেরেছি, এটাই আসল সফলতা। কীভাবে একটি আইডিয়াকে ব্যবসায়িকভাবে রূপ দেওয়া যায়, কীভাবে সেটাকে কমার্শিয়ালাইজ করা যায়, আমার ভেতরে কি সেই জ্ঞান এসেছে এটাই আমাদের যাচাই করা উচিত। আমি চাই তোমরা এখান থেকেই আরও সামনে এগিয়ে যাও, নিজেদের আইডিয়াকে বাস্তবে রূপ দিয়ে বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাও।’

উল্লেখ্য, ইউনিভার্সিটি ইনোভেশন হাব (UIH) প্রোগ্রামটি ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক বাস্তবায়িত একটি উদ্যোগ। বর্তমানে এটি দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী আইডিয়াকে বাস্তব উদ্যোগে রূপ দান করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক