Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিভাগের চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কারাদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত চার শিক্ষার্থীর মধ্য তিনজন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এবং একজন মার্কেটিং বিভাগের। একই সঙ্গে দুই বিভাগের আরও ২১ শিক্ষার্থীকে অভিভাবকদের নিয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বুধবার (২২ ই অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের এই বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শাওন শেখ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। উভয়কেই ছয় মাস বা এক সেমিস্টার বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া, আরও দুই শিক্ষার্থীকে বহিষ্কারাদেশের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। একাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম নয়ন, যাকে ছয় মাসের বহিষ্কারাদেশ অথবা ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আরেক শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের  ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহারিয়ার শাওন, তাঁকে ছয় মাসের বহিষ্কারাদেশ অথবা ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে

গত ১২ সেপ্টেম্বর  বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্য ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন  বিটাক ভবনের বালুর মাঠে সংঘর্ষের ঘটনায় এই শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আদেশে আরও জানানো হয়, বহিষ্কৃত চারজন শিক্ষার্থীসহ মার্কেটিং বিভাগের ১০ জন শিক্ষার্থী এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ জন শিক্ষার্থীকে তাদের অভিভাবকসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে উপস্থিত হয়ে মুচলেকা দিতে হবে।

এই মুচলেকায় উল্লেখ থাকবে যে, ভবিষ্যতে তারা কোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বা অসদাচরণ করলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত বহিষ্কার করা হবে এবং তাতে তাদের কোনো আপত্তি থাকবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে মুচলেকা দিতে ব্যর্থ হলে তাদের চলমান শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মার্কেটিং বিভাগের ১০শিক্ষার্থী  হলেন, আফ্রিদি হাসান, আজিজুল ইসলাম চয়ন, আলিফ হোসাইন নয়ন, মো: আশিক ইলাহি, মো: সবুজ মিয়া, হাজ্জাজ হোসেন মিশন, তারা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মো: তাহমিদ হোসেন সিয়াদ, মোহাম্মদ আরাফাতুন নূর হৃদয়, মো: শাহাদাত হোসেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং   আবুল কালাম আজাদ রুমন ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ জন শিক্ষার্থী হলেন, অর্পণ রায়, আসিফ আহমেদ, প্রীতম মল্লিক ২০২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থী।বর্ণ বরণ সরকার, আশরাফুল হক চৌধুরী, চিরঞ্জিত কুমার সাহা, লাদেন মিয়া (সাদমান), কল্যাণ মজুমদার ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেফাত আহমেদ খান, মো: আব্দুল গাফফার, সুরজ আহমেদ শিশির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.মো. মুহসিন উদ্দীন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামরির ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে একাডেমিক কাউন্সিল তাদের উপর শাস্তি আরোপ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক