Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবি শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫হাজার কপি কুরআন বিতরণ

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ২:২১ পিএম

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবারে প্রায় পাঁচ হাজার কপি কুরআন বিতরণের লক্ষ্য নিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন।

চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ‘আমরা বিশ্বাস করি, কুরআনের আলোকে যদি কেউ নিজের জীবন গড়তে পারে, তাহলে একটি সুন্দর ও নৈতিক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব। আজকের কুরআন বিতরণ কর্মসূচি কোনো এককালীন আয়োজন নয়; এর আগে আমরা শিক্ষার্থীদের কল্যাণে আরও বেশ কিছু শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় এই আয়োজন।’

চারুকলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশি বলেন, ‘আমি একজন মুসলিম হিসেবে কুরআন পড়তে জানি না, এটা আমার জন্য লজ্জার। তাদের মাধ্যমে কুরআন শেখা ও পড়ার সুযোগ তৈরি হওয়ায় ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।’

কর্মসূচিতে উপস্থিত আরেক শিক্ষার্থীরা জানান, এমন উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের ইতিবাচক আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান ওই শিক্ষার্থী ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে