Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

হাবিপ্রবির শহীদ নূর হোসেন হলে নেই রিডিং রুম,শিক্ষার্থীদের অভিযোগ

হাবিপ্রবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ

Link Copied!

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলে পড়াশোনার জন্য কোন রিডিংরুম না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে হলটির আবাসিক শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে রিডিংরুম চালু থাকলেও এই হলে এখনো এমন কোনো ব্যবস্থা না থাকায় পড়াশোনার উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন হলটিতে থাকা প্রায় ৩০০ জন আবাসিক শিক্ষার্থী।

হাবিপ্রবিতে ছাত্রদের জন্য মোট হল রয়েছে চারটি। এরমধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল, বিজয়-২৪ হল এবং শহীদ আবরার ফাহাদ হলে রিডিং রুম থাকলেও নূর হোসেন হলে দীর্ঘদিন থেকেই নেই কোন রিডিংরুম। হলে একটি রিডিংরুমের জন্য বারবার শিক্ষার্থীরা দাবি করলেও তাদের এ দাবি পূরণ হয়নি। পর্যাপ্ত সীটের অভাবে হলের বেশ কয়েকটি কক্ষে জুনিয়র শিক্ষার্থীরা তিন জনের সীটে চারজন করে থাকছেন। এ অবস্থায় অনেকসময়ই পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ পাওয়া যায়না বলে জানান তাঁরা। ফলে বাধ্য হয়ে রাতে টিএসসিতে পড়তে হতো তাদের। তবে এখন রাত ১১ টার পর টিএসসি বন্ধ থাকার কারণে সেই সুযোগ না থাকায় ভোগান্তিতে পরেছেন অনেক শিক্ষার্থীই।

রিডিং রুম না থাকার বিষয়ে একজন শিক্ষার্থী বলেন, হলে অনেককিছুই সংস্কার হচ্ছে যা আমাদের জন্য ইতিবাচক। তবে কয়েকটি ক্ষেত্রে লেস ইম্পরট্যান্ট কাজগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অথচ যা শিক্ষার্থীদের জন্য অতীব জরুরি, তা থেকেই আমাদের বঞ্চিত করা হচ্ছে। যাবতীয় অবকাঠামোগত উন্নয়নের বাজেট আসার পরও প্রশাসন রিডিং রুম স্থাপনের উদ্যোগ নিচ্ছে না এই বিষয়টা হতাশাজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, আমাদের হলে রঙ করতেছে, পুরাতন জিনিস ঠিক করে দিচ্ছে যা অবশ্যই ভালো কাজ। কিন্তু আমাদের হলে একটা রিডিং রুম খুব জরুরি। আগে রাতে TSC তে পড়া যেতো এখন আর সেই অপশনটা নেই। একটা রিডিং রুম স্থাপন বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এবং দ্রুত বাস্তবায়ন করা দরকার।

এ বিষয়ে শহীদ নূর হোসেন হলের হলসুপার অধ্যাপক ড. হাফিজুর রহমান হাফিজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হলের বিল্ডিংগুলো অনেক পুরোনো হওয়ায় পানির লাইনসহ ওয়াশরুমগুলো সংস্কার করা হচ্ছে। নির্দিষ্ট করে রিডিং রুম বানানোর জায়গা না থাকায় ক্যান্টিনের স্পেসকে রিডিং রুম করার পরিকল্পনা রয়েছে। শীঘ্রই শিক্ষার্থীদের জন্য রিডিং রুমের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, বহুবার হল প্রশাসনকে বিষয়টি জানানো হলেও হবে হবে বলে আশ্বাস দেয়া ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক