Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ছাত্রদল নেতার উদ্যােগে চিকিৎসা সেবায় ৫০% ছাড় পাবে হাবিপ্রবি শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ

Link Copied!

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা রংপুরের মাউন্ট প্যাসিফিক হাসপাতালে সকল ধরনের মেডিকেল টেস্টের ওপর ৫০% ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে। হাবিপ্রবি শাখা ছাত্রদলনেতা সাকিব হোসেনের উদ্যোগে এ সুবিধা পাবেন হাবিপ্রবি শিক্ষার্থীরা।

রংপুর পুলিশ ফাড়ির পাশে অবস্থিত মাউন্ট প্যাসিফিক হাসপাতালে সকল ধরনের মেডিকেল টেস্টের ক্ষেত্রে আইডিকার্ড প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থী পরিচয় নিশ্চিত করে প্রতিটি শিক্ষার্থীই এ সুবিধা গ্রহণ করতে পারবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদল নেতা সাকিব হোসেন এবং মাউন্ট প্যাসিফিক হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য কৃষিবিদ ড. মোস্তাহেদ হোসেন ফায়ার।

এ বিষয়ে ছাত্রদল নেতা সাকিব হোসেন বলেন, হাবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীই সকল ধরনের মেডিকেল টেস্টের ওপর ৫০% ছাড় পাবে এখন থেকে রংপুরের মাউন্ট প্যাসিফিক হাসপাতালে। টেস্টের পাশাপাশি ডাক্তারের ভিজিট কমানোর জন্যও আমরা চেষ্টা করছি। খুব শীঘ্রই আমরা একটা বিশেষজ্ঞ ডাক্তারের লিস্ট দেবো। তাদের কাছেও ৫০% ছাড়ে চিকিৎসা যেনো হাবিপ্রবি শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে তারজন্য আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, যেহেতু রংপুর একটা বিভাগীয় শহর তাই সেখানকার চিকিৎসাব্যবস্থা এবং মেডিকেল টেস্টের সুযোগ সুবিধা তূলনামূলক উন্নত। তাই আমরা রংপুরের মাধ্যমে এরকম উদ্যেগের শুরু করেছি। এরপর দিনাজপুরেও যেনো এরকম ব্যবস্থা করতে পারি সেজন্য দিনাজপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরিকল্পনা আছে।

মাউন্ট প্যাসিফিক হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য কৃষিবিদ ড. মোস্তাহেদ হোসেন ফায়ার বলেন, হাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য এরকম সুযোগ দিতে পেরে আমরাও আনন্দিত। শুধুমাত্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই আমরা ৫০% পর্যন্ত ছাড় দিয়েছি। শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠান থেকে উপকৃত হলে আমাদেরও ভালো লাগবে।

এরকম উদ্যেগকে সাধুবাদ জানাতে দেখা গেছে হাবিপ্রবির অনেক শিক্ষার্থীকেই। ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রনেতারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন প্রত্যাশা তাদের।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক