Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ও ডিপ্লোমা প্রকৌশলীরাই আগামীর বাংলাদেশ গড়বে: ইঞ্জি. মনিরুজ্জামান

অনলাইন ডেস্ক
৮ অক্টোবর ২০২৫, ৬:২৮ পিএম

Link Copied!

জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ও ডিপ্লোমা প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বে। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসবে। ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ও ডিপ্লোমা প্রকৌশলীরাই আগামীর যেকোনো প্রয়োজনে এগিয়ে আসবে এই প্রত্যাশা করছি।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার ওয়াসা ভবনস্থ বুড়িগঙ্গা হলে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজিঃ নং ঢাকা-৩১৮৫) সিবিএ এর নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর প্রতিনিধি হিসেবে আইইডিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (অর্থ) ও ঢাকা ওয়াসার সহকারী ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান এইসব কথা বলেন।

জনাব মোঃ আজিজুল আলম খানের সভাপতিত্বে জনাব মোঃ মনির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায়

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বি.এন.পি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও প্রধান সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিকদলের আহবায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে