Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৫, ১২:০৭ এএম

Link Copied!

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননা করার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) বাদ আসর সিরাজগঞ্জ এস এস রোড কেন্দ্রীয় মসজিদ গেটে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মোতালেবুর রহমান সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কৃষি ও শ্রম উপ-কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী মুফতি মুহিব্বুল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আল্লাহ, তাঁর রাসূল (সা.) ও মহাগ্রন্থ আল কুরআনের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সারাদেশের মুসলিম তাওহীদি জনতা এর জবাব দিতে বাধ্য হবে।

প্রধান অতিথি মুফতি শামসুদ্দোহা আশরাফী বলেন, ‘এদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এখানে কেউ আল্লাহ, তাঁর রাসূল বা পবিত্র কুরআনকে নিয়ে কটূক্তি করলে কোনো মুসলমানই তা মেনে নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের আইন অবমাননা করলে যেমন শাস্তি হয়, তার চেয়েও মহাগ্রন্থ আল কুরআন অবমাননার বিচার অবশ্যই হতে হবে। তা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।’

অতঃপর দোয়ার মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে