Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বিসিএস পরিক্ষার্থীদের জন্য পরিবহন সেবার ঘোষণা ববি প্রশাসনের

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৭ অক্টোবর ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ

Link Copied!

 ১০ ই অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯ তম বিসিএস (বিশেষ)পরীক্ষা উপলক্ষে বিসিএস পরিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) প্রশাসন।৭ ই অক্টোবর মঙ্গলবার ববি পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী মোঃজাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ১০ই অক্টোবর ২০২৫ খ্রীঃ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৯ তম বিসিএস (বিশেষ)পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন পুলের দুটি বাস শর্তসাপেক্ষে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত সমূহ হলো-

১. আগ্রহী প্রার্থীগন কে ৭ই অক্টোবর দুপুর ২ টা থেকে ৮ ই অক্টোবর দুপুর ৩ টার মধ্যে অফেরতযোগ্য ১০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করে পরিবহন পুল থেকে টোকেন সংগ্রহ করতে হবে।

২.রেজিষ্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিসিএস পরিক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র এবং যোগাযোগের জন্য সার্বক্ষনিক সচল মোবাইল নাম্বার প্রদান করতে হবে।

৩.প্রত্যেক বাসের সামনের ২টি সারির ১০ টি করে আসন মেয়েদের জন্য বরাদ্দ থাকবে তবে কাঙ্ক্ষিত সংখ্যক মেয়ে শিক্ষার্থী না পাওয়া গেলে উল্লেখিত আসন সুবিধা অনুযায়ী বন্টন করা হবে।

৪.রেজিষ্ট্রেশন টোকেনে একটি ক্রমিক নাম্বার প্রদান করা হবে এবং উক্ত ক্রমিক নাম্বার অনুযায়ী আসন বন্টন করা হবে।

৫.প্রত্যেক শিক্ষার্থীকে পরিবহন পুল থেকে প্রদানকৃত টোকেন সংরক্ষণ এবং সাথে রাখতে হবে, প্রদানকৃত টোকেন কোনোভাবেই ফেরত বা বিনিময়যোগ্য নয়।

৬.বাস ছাড়ার ২০ মিনিট পূর্বে সংশ্লিষ্ট স্থানে রিপোর্ট করতে হবে।

৭.বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো পরিস্থিতি তে শর্তাবলি সংযোজন,বিয়োজন ও পরিমার্জন করতে পারবে।

উল্লেখ্য বাস ২ টি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শুক্রবার দুপুর ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক