Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

জুলাই সনদের আইনগত ভিত্তি না দিলে ফ্যাসিবাদ মাথাচাঁড়া দেবে : এডভোকেট মোঃ শাহজাহান মিয়া

৫ দফা দাবি আদায়ে জামায়াতের গণসংযোগ
অনলাইন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ

Link Copied!

Oplus_131072

জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং সে সনদের আলোকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

সোমবার (৬ অক্টোবর) বাদ আসর থেকে শহরের বিপনীবাগ, চিত্রলেখার মোড়, কুমিল্লা রোড ও হাজী মহসিন রোড এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ করেন।

বিপনীবাগে শহর জামায়াত আয়োজিত গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ ৫ দফা দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির সামনে নতুন সম্ভাবনার দ্বার খুললেও কিছু মহলের ক্ষমতালিপ্সা ও অহমিকার কারণে সেই সম্ভাবনার অপমৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিকভাবে মোকাবেলা না করে জিহ্বা কাটা, হুমকি-ধামকির মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এতে স্পষ্ট—অন্তর্বর্তী সরকার নির্বাচনে সবার জন্য সমান সুযোগের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।”

এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “জুলাই সনদকে যদি সাংবিধানিক ভিত্তি না দেওয়া হয়, তবে দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদ আবারও মাথাচাঁড়া দিয়ে উঠবে। তাই অবিলম্বে এই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে।”

তিনি বলেন, “পতিত স্বৈরাচার দেশের গণতন্ত্র, মূল্যবোধ ও রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে। এখন সময় এসেছে কার্যকর সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার। গণতন্ত্রকে কার্যকর ও জনগণের ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন চালু করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার না হলে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জামায়াত ৫ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন-সংগ্রাম শুরু করেছে।”

সভায় শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সবুজ খানের সভাপতিত্বে এবং বাড্ডা পশ্চিম থানা আমীর আব্দুস সবুর ফরহাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, জামায়াত নেতা ওমর ফারুক, আবু হানিফ, মাইনুদ্দিন, আমিন বেপারীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার