Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

বিশ্ব শিক্ষক দিবসে বগুড়ায় শিক্ষক ফেডারেশেনের আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ

Link Copied!

বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আদর্শ শিক্ষকদের আদর্শ সমাজ গড়ে তুলতে একযোগে কাজ করতে হবে। আদর্শ ছাত্র ও সমাজ গড়ে তুলতে না পারলে রাস্ট্র কাঠামো সঠিকভাবে গড়া সম্ভব নয়। শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দানের পাশাপাশি পরিবার, সমাজ ও আধুনিক ইসলামী রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, তাহলে এই পরিবর্তন আর কেউ ঠেকাতে পারবে না।

তিনি রবিবার বিকেলে বগুড়ার সিদ্দিক আমিন ভবনে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

ফেডারেশনের বগুড়া শহর শাখার সভাপতি প্রভাষক মাওলানা হেদাইতুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দের পরিচালনায় সবায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টাও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।সবঅয় আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী, অধ্যক্ষ ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমদাদুল হক, উপাধ্যক্ষ মো আনসার আলী, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সেক্রেটারি প্রভাষক ড.আবু সালেহ মামুন, ফেডারেশনের কোষাধ্যক্ষ মাওলানা শাহজাহান আলী, ড.শফিকুল ইসলাম, অধ্যাপক তোফাজ্জল হোসেন, অধ্যাপক রুহুল আমীন, অধ্যাপক শাহাজুল ইসলাম সাজু , অধ্যাপক বদিউজ্জামান রুবেল, অধ্যাপক লতিফুল বারী রুবেল, এনামুল হক , গরুন কুমার প্রমুখ। বক্তারা বলেন,অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে, পূর্ণাঙ্গ উৎসব ভাতা , সম্মানজনক বাড়ি ভাড়া, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী মাদরাসা ও অনার্স কোর্সের শিক্ষকগণকে এমপিওভুক্ত করতে হবে । এ ছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণকে পেনশনের সুবিধার আওতায় আনতে হবে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করতে হবে ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার