Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ছাত্রদল নেতা হাসিবের মৃত্যুতে জবি হিউম্যান রাইটস সোসাইটির শোক বার্তা

জবি প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ণ

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের (২০১৬–১৭ সেশন) শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান গতকাল (৩ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

 

আজ শানিবার (৪ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস প্রেরিত এক শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি। সংগঠনের শোকবার্তায় বলা হয়, “হাসিবুর রহমান ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী, সাহসী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থী। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় তিনি ছিলেন সক্রিয় অংশগ্রহণকারী। সবার মনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”

 

সংগঠনটি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও সহকর্মীদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার