Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

স্বৈরাচারের দোসরদের’ বিচারের দাবিতে শিক্ষার্থীদের কঠোর কর্মসূচি মাভাবিপ্রবিতে

মাভাবিপ্রবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধীতাকারী স্বৈরাচারের দোসরদের’ বিচারের দাবিতে শিক্ষার্থীদের কঠোর কর্মসূচি মাভাবিপ্রবিতে-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা লাগিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা এবং রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা ভাইস-চ্যান্সেলর বরাবর ২টি দফা পেশ করে আল্টিমেটাম দিয়ে আসেন।

পেশকৃত ২টি দফা:

১.জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না করা পর্যন্ত তালা খুলবে না শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিস সংক্রান্ত সকল কার্যক্রম চলবে।

২. আগামীকাল সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থী বাস ও এম্বুলেন্স ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখবে শিক্ষার্থীরা।

এবিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, আমরা পরপর দুইবার রেজিস্ট্রার অফিসে স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের বিচারের জন্য আবেদন জমা দিয়েছিলাম। তারপরও কোন ব্যবস্থা নেওয়া হয় নি। এমনকি কিছু শিক্ষক তাদেরকে শেল্টারও দিচ্ছেন। আমরা চার দিন আগে রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বিচারের জন্য কমিটি গঠনের ৩দিন সময় বেঁধে দিয়ে আসার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। এইজন্য আমাদের এই কর্মসূচি।

মাকসুর বিষয়ে আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম বলেন, মাকসুর বিষয়ে আমরা বারবার প্রশাসনের কাছে গেলে তারা শুধু কালক্ষেপণ করে আসছেন। আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি মাকসু গঠনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে শিক্ষার্থী বাস ও এম্বুলেন্স ব্যতীত সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আমাদের এ বিষয়গুলা প্রক্রিয়াধীন আছে। শিক্ষকরাও কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে আমরা সমাধানের চেষ্টা করছি। এবং মাকসু যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে নেই তাই আমরা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। পাশাপাশি আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও গুরুত্বসহ কাজ করে যাচ্ছেন।

এর আগে গত ১৬ই সেপ্টেম্বর ভাইস-চ্যান্সেলর বরাবর রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বাকিদের বিচারের জন্য দাবিতে স্মারকলিপি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে রেজিস্ট্রারের বিভিন্ন অপকর্ম ও অন্যায় কাজের বিষয়ে উল্লেখ করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষার্থীরা সকল সংগঠনকে আহ্বান জানিয়েছেন তাদের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে তাদের আন্দোলনে অংশগ্রহণের জন্য।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক