Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ছিনতাইকারীর হামলায় গোবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

গোবিপ্রবি প্রতিনধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ

Link Copied!

ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী পার্থ প্রতিম কুন্ডু।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি পুলিশ লাইন স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার হাতে ৪০ টা সেলাই করা হয়েছে এবং তিনি হলে অবস্থান করছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি সহ কয়েকজন পুলিশ লাইনের পরে হরিদাশপুর রেল ব্রিজের ওদিকে ঘুরতে গেছিলাম। ওখানে ছবি তুলতেছিলাম।পরে ওখানের স্থানীয় নেশাখোর পোলাপান আমার ওপর হামলা করে সাথে থাকা ক্যামেরা,মোবাইল ফোন নিতে না পেরে এন্টিকাটার দিয়ে দুইহাতে আঘাত করে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন,” আমি নিজে খবর পেয়ে হাসপাতালে যাই। গিয়ে জানতে পারি পার্থ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। তখন আমি পুলিশের ওসি তদন্ত ও একজন এসআই (যেহেতু নিয়মিত ওসি ট্রেনিংয়ের জন্য মাদারীপুরে আছেন) কে সাথে নিয়ে হলে পার্থ’র সাথে দেখা করি। পুলিশ পার্থের জবানবন্দি নিয়েছে এবং ঘটনার বিস্তারিত জেনেছে। ওনারা রাতেই কাজ শুরু করেছে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার