Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চাকসুতে জিতলেও হওয়া যাবে না সিনেট সদস্য, ডাকসুর চেয়ে ভিন্ন চাকসু

চবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদ সিনেটে ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের বিধান থাকলেও চবিতে এই নির্বাচন কখনোই অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের কেউই হতে পারবেন না সিনেট সদস্য। সিনেট সদস্য নির্বাচিত হওয়ার জন্য আলাদাভাবে নির্বাচন আয়োজন করতে হয়। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ডাকসুতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৫ জন হয়েছেন ঢাবি সিনেট সদস্য। 

গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় মুঠোফোনে এমন তথ্য জানান চাকসু নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি জানান, চাকসুতে নির্বাচিত শিক্ষার্থীরা সিনেট সদস্য হতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হওয়ার জন্য আলাদা নির্বাচন আয়োজন করতে হয়। চাকসু নির্বাচনের সঙ্গে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর ২২ নং অনুচ্ছেদের ধারা ১ (ঠ) এ বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি সিনেট সদস্য হবেন।

একই অনুচ্ছেদের ২ নং ধারায় বলা হয়েছে, পদাধিকার বলে এবং শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত সিনেট সদস্য ব্যাতিরেকে অন্যান্য সিনেট সদস্যের কার্যকাল হবে তিন বছর এবং শিক্ষার্থী প্রতিনিধি সিনেট সদস্যের কার্যকাল হবে ১ বছর। ২নং অনুচ্ছেদে আরও বলা হয়েছে, শিক্ষার্থী প্রতিনিধি সদস্যগণ বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রত্ব শেষ হলে সদস্যপদও হারাবে।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের ৫ জন সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

চাকসুতে এর ব্যতিক্রম কেন তা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “চবিতে সিনেট সদস‍্য রাজশাহীর মত সরাসরি ভোটে নির্বাচিত হবার নিয়ম। সেই নির্দেশনা আমাদের দেয়া হয়নি। চবিতে অদ‍্যাবধি সিনেটে কখনো ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হয়নি। রাজশাহী আগের রাকসুতেও সিনেট প্রতিনিধি নির্বাচন করেছে। এবারও ৫ জন সিনেট সদস‍্য নির্বাচনের তফসিল দিয়েছে।”

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া