Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

১৪টি হল সংসদ নির্বাচনের পাশাপাশি হবে হোস্টেল সংসদ নির্বাচনও

চবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ পিএম

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের পাশাপাশি হোস্টেল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। হোস্টেল সংসদ নির্বাচনের অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি হলের পাশাপাশি ১টি হোস্টেল রয়েছে। যা শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল নামে পরিচিত।

শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল চবির মূূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরীর মেহেদীবাগে অবস্থিত। যা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “চাকসু নির্বাচনে ১৪টি হল সংসদের পাশাপাশি হোস্টেল সংসদেরও অনুমোদন দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। একইদিনে অনুষ্ঠিত হবে হোস্টেল সংসদ নির্বাচন।”

হোস্টেল ছাত্র সংসদের কার্যনির্বাহী কমিটিতে মোট ১২টি পদ রাখা হয়েছে তবে নির্বাচন হবে ১০টি পদে। ২ জন নির্বাহী সদস্য নিয়ে গঠিত কমিটিতে সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, খেলাধুলা, ক্রীড়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্যে ২ টি পদ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া