Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে সেমিস্টার বহিষ্কার

গোবিপ্রবি প্রতিনধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:২১ পিএম

Link Copied!

সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতা আবাসিক হলে নিয়ে গিয়ে এবং বিভাগের শিক্ষক ডা. মোছাঃ হুর-ই-জান্নাতের অফিস কক্ষে বসে পরীক্ষা দেওয়ার পাশাপাশি একই বিভাগের শিক্ষার্থী সামিয়া সুলতানাকে হেনস্তা করার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গোবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিবকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ২৫/০৮/২০২৫ তারিখ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৮/২০২৫ নং সভার আলোচ্যসূচির ৫(চ) নং সিদ্ধান্ত মোতাবেক নিম্নরূপ পর্যালোচনা ও সুপারিশ করা হয়েছে। ০৪/০৫/২০২৫ তারিখে উচ্চতর পর্যালোচনা কমিটির প্রতিবেদন আলোচনায় উঠে আসে যে, আপনার মোবাইল চ্যাটের স্ক্রিনশটের মাধ্যমে জানা যায়—আপনি রিটেক ফাইনাল পরীক্ষার খাতা আবাসিক হলে নিয়ে লিখেছেন এবং আরেকটি পরীক্ষার খাতা এএসভিএম বিভাগের সভাপতি ডা. মোছাঃ হুর-ই-জান্নাতের অফিস কক্ষে বসে লিখেছেন। একই সঙ্গে এএসভিএম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া সুলতানা আপনার বিরুদ্ধে হেনস্তা ও পারিবারিক হুমকি প্রদানের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাখিল করেন। এ বিষয়ে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে আপনাকে পত্র প্রেরণ করা হয়। আপনার জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য বিষয়টি শৃঙ্খলা বোর্ডে আলোচনা হয়। সভায় আপনাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “গত ২৫/০৮/২০২৫ তারিখ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৮/২০২৫ নং সভার আলোচ্যসূচির ৫(৩) নং সুপারিশ মোতাবেক আপনাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হলো।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া