Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

তীব্র গ্যাস সংকটে ভুগছেন ইডেন কলেজের আবাসিক শিক্ষার্থীরা

ইডেন কলেজ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ

Link Copied!

ঢাকার ইডেন মহিলা কলেজে হযরত রাবেয়া বসরী রহঃ (প্রস্তাবিত নাম) হলে রাতে তীব্র গ্যাস সংকট নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। বৃহস্পতিবার রাত দশটার দিকে গ্যাস না থাকায় শিক্ষার্থীরা হাড়ি-পাতিল বাজিয়ে স্লোগান দিতে শুরু করলে পুরো হলপ্রাঙ্গণ আন্দোলনের মুখে উত্তাল হয়ে ওঠে।

শিক্ষার্থীরা জানান, কয়েক মাস ধরেই তারা গ্যাস সমস্যায় ভুগছেন। সারাদিন গ্যাস থাকে না, সন্ধ্যার পর এলেও ফ্লো থাকে খুব কম। এ নিয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

বঙ্গমাতা হলের শিক্ষার্থী সাইমা ইসলাম বলেন,

গত কয়েক মাস ধরেই গ্যাস সমস্যায় ভুগছি। হঠাৎ করে গ্যাস চলে যায়, রান্না করা যায় না। ক্যান্টিনেও অনেক সময় খাবার তৈরি হয় না। আজও সারাদিন গ্যাস ছিল না। রাত দশটা বাজলেও গ্যাস না আসায় আমরা স্লোগান শুরু করি, এরপরেই গ্যাস চলে আসে। এতে আমাদের সন্দেহ হয় বিষয়টির পেছনে কোনো কারসাজি রয়েছে।”

এ বিষয়ে বঙ্গমাতা হলের হল সুপার নাজমুন নাহার বলেন,গ্যাস সংকট দীর্ঘদিন ধরে চলছে। গ্যাস অফিসকে বহুবার জানিয়েছি, তারা ঠিক করলেও কিছুদিন পর আবার সমস্যা শুরু হয়। এমনকি ডিজিএমআই এসে লাইন চেক করেও ফ্লো কম থাকার বিষয়টি নিশ্চিত করেছে। আমি গ্যাস অফিসারদের জানিয়েছি, সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীদের নিয়ে সরাসরি অফিসে যাব।”

বিক্ষোভের কিছুক্ষণ পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে এখনো ক্ষোভ রয়ে গেছে এবং স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার