Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জাকসুর ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাজহারুল

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের মো. মাজহারুল ইসলাম। অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকাংশ পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

সহসাধারণ সম্পাদক (এজিএস) (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা নির্বাচিত হয়েছেন। দুজনই শিবির প্যানেলের।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। টানা ৪৮ ঘণ্টা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার মাধ্যমে এ ফল ঘোষণা করাজাকসু কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন:

শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (শিবির)

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শাফায়েত মীর (শিবির)

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (শিবির)

সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)

সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন (শিবির)

নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম (শিবির)

ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)

সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা (শিবির)

সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান (শিবির)

তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির)

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ – বাগছাস)

সহ-সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা (শিবির)

সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান (শিবির)

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক (শিবির)

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান (শিবির)

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন:

পুরুষ সদস্য

১. মো. তরিকুল ইসলাম (শিবির)

২. মো. আবু তালহা (শিবির)

৩. মো. মহসিন (শিবির)

নারী সদস্য

১. নাবিলা বিনতে হারুণ (শিবির)

২. ফাবলিহা জাহান (শিবির)

৩. নুসরাত জাহান ইমা (শিবির)

৩৩ বছরের প্রতীক্ষার পর অনুষ্ঠিত হওয়া জাকসু নির্বাচনে কারচুপির অভিযেোগ ছাত্রদলসহ চারটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেন। নির্বাচনে মোট ২৫টি কেন্দ্রীয় পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন প্রায় ১২ হাজার। ভোটগ্রহণ হয় ১১ সেপ্টেম্বর, ফল ঘোষণা শুরু হয় ৪৮ ঘণ্টা পর আজ ১৩ সেপ্টেম্বর বিকেলে। হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক