Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

Link Copied!

সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করেন।ভিপি পদে নির্বাচিত আবু সাদিক কায়েমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও বাবা ব্যবসায়িক সূত্রে পরিবার নিয়ে থাকেন খাগড়াছড়িতে। এছাড়া জিএস এসএম ফরহাদের বাড়ি সাদিকের পাশের উপজেলা লোহাগাড়ায়।

শুধু এখানেই মিল নয়, ফরহাদও থাকেন রাঙামাটিতে। সেটিও আবার খাগড়াছড়ির পাশের উপজেলা।

পাশাপাশি ফরহাদ-সাদিক দুইজনই আলিম পাস করেছেন চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে। বর্তমানে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এছাড়া মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন পদে বিজয়ী মহেশখালীর মেয়ে ফাতেমা তাসনিম জুমা। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া পদে বিজয়ী সাতকানিয়ার মেয়ে উম্মে ছালমা। সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাঙামাটির সর্বমিত্র চাকমা, সাতকানিয়ার রায়হান উদ্দিন এবং খাগড়াছড়ির হেমা চাকমা। এদের মধ্যে রায়হান উদ্দিন ও উম্মে ছালমা দুইজনই স্বামী-স্ত্রী। ডাকসু’র ইতিহাসে প্রথম স্বামী-স্ত্রী একইসঙ্গে নির্বাচনে জয়লাভ করে নেতৃত্ব দেবেন।

এদিকে, ডাকসু নির্বাচনে চট্টগ্রামের প্রার্থীদের বিজয়ে অনেকটাই উৎসবমুখর তাদের এলাকা। বিশেষ করে ভিপি পদে সাদিক কায়েমের জয়লাভে উৎসবের আমেজ বইছে জন্মস্থান সাতকানিয়ায়। পাশাপাশি ফরহাদের জন্মভিটায়ও চলছেগ্রামবাসীর প্রত্যাশা, তাদের নেতৃত্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পরবর্তীতে জাতীয় রাজনীতিতেও তারা অবদান রাখুক।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক