Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবিতে শিক্ষক হেনস্থা: শিক্ষার্থীদের মানববন্ধন

চবি প্রতিনিধি
৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কাননকে হেনস্থা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। 

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘ইতিহাস পরিবার’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক হেনস্থার প্রতিবাদ জানান তারা।

এ সময় শিক্ষার্থীদের, “শিক্ষকের লাঞ্ছনা, মানি না মানবো না”, “মববাজের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”, “লাল সন্ত্রাসীর কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ শাহীন আলম বলেন, “আমাদের ইতিহাস বিভাগের সম্মানিত শিক্ষক নুরুল হামিদ কানন স্যারকে গতকাল বামপন্থী শিক্ষার্থীরা অযথা লাঞ্ছিত ও হেনস্তা করেছে। এর প্রতিবাদেই আমরা আজকের মানববন্ধন আয়োজন করেছি। গত ৩১ আগস্ট কানন স্যারের ভূমিকাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল, কিন্তু তিনি ইতোমধ্যেই নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন। তারপরও তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক আচরণ ও মব করার চেষ্টা করা হয়েছে, যা আমাদের গভীরভাবে দুঃখিত করেছে। আমরা ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এ সময় ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজেদুর রহমান মারুফ বলেন, “গতকাল আমাদের প্রিয় শিক্ষক নুরুল হামিদ কানন স্যারকে পরিকল্পিতভাবে মব গঠন করে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, ঘটনার পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা দৃঢ়ভাবে বলছি—যারা এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর যদি প্রশাসন তা করতে ব্যর্থ হয়, তবে তাদের গদিতে বসে থাকার কোনো অধিকার নেই। শিক্ষক-শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে যারা ব্যর্থ, তারা প্রশাসনে থাকার যোগ্যতাও হারিয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক