Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

৮ দফা ইশতেহার নিয়ে জাকসু নির্বাচনের মাঠে ছাত্রদল প্যানেল

জাবি প্রতিনিধি
৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পিএম

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫-কে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদি-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ। শনিবার (৬ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ সংলগ্ন এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ইশতেহারে তারা জানান, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে তারা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইশতেহারে মোট আটটি মূল অঙ্গীকার তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও উন্নতমানের খাবার, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন, মানসম্মত স্বাস্থ্যসেবা, সমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ।

ইশতেহারে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালনা, কোর্স কারিকুলাম আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, ক্লাসরুম ও গবেষণাগার আধুনিকীকরণ, ইন্টার্নশিপ ও পার্টটাইম চাকরির সুযোগ সৃষ্টি, ডিজিটাল সেবা প্রবর্তনসহ শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া।

ইশতেহারে ছাত্রদল ক্যাম্পাসকে গেস্টরুম সংস্কৃতি, র‍্যাগিং, জোরপূর্বক কর্মসূচি ও সন্ত্রাস থেকে মুক্ত করার অঙ্গীকার করেছে। পাশাপাশি সকল ধর্ম ও মতাদর্শের সহাবস্থান নিশ্চিত করা, ২৪/৭ জরুরি হেল্পলাইন চালু, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ এবং যৌন হয়রানি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আবাসন ও খাদ্য ব্যবস্থাপনায় প্রথম দিন থেকেই সিট নিশ্চিত করা, হল ও ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়ন, পুষ্টিবিদ নিয়োগ এবং খাবারের ওপর ভর্তুকি বৃদ্ধির অঙ্গীকার করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যসেবায় আধুনিক হাসপাতাল নির্মাণ, সার্বক্ষণিক চিকিৎসক-নার্স, টেলিমেডিসিন ও মনোবিদ নিয়োগের আশ্বাস দেওয়া হয়।

এদিকে পরিবহন ব্যবস্থায় নতুন বাস রুট, জিপিএস-ভিত্তিক অ্যাপস, নিরাপদ অটোরিকশা ও সাইকেল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত প্রতিযোগিতা, জিমনেসিয়ামের আধুনিকীকরণ, শিল্প-সাহিত্যে শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং বার্ষিক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ক্যাম্পাসকে রক্ষা করতে বৃক্ষরোপণ, লেক সংরক্ষণ, অতিথি পাখির আবাস নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ছাত্রদল সমর্থিত প্যানেল বলেছে, “আমরা কেবল প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, পরিবর্তনের বাস্তব অঙ্গীকার নিয়ে শিক্ষার্থীদের পাশে আছি। শিক্ষাবান্ধব, নিরাপদ ও আন্তর্জাতিক মানের জাহাঙ্গীরনগর গড়াই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, জাকসু নির্বাচনের প্রচার প্রচারণা ২৯ আগস্ট থেকে শুরু হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে প্রচারণা। সবকিছু ঠিক থাকলে ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া