Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইসা-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কুমিল্লা অঞ্চলের মানুষ আর চট্টগ্রাম বা গাজীপুরে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার ঝক্কি ভোগ করতে হবে না। এডমিশন টেস্টের খাতা জমা দেওয়ার জন্যও দৌড়াদৌড়ি করার প্রয়োজন থাকবে না। কুমিল্লায় আঞ্চলিক অফিসের মাধ্যমে স্থানীয়ভাবে সব কাজ করা যাবে। তিনি আরও বলেন, “এই আঞ্চলিক কেন্দ্র কুমিল্লায় আমাদের আরো আগেই করা উচিত ছিল।”

শুক্রবার (৫ আগস্ট) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী সভার পর কুমিল্লা হাউজিং এস্টেটে নতুন আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সভায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ভাইসা-চ্যান্সেলর ড. আমানুল্লাহ কুমিল্লার সাংস্কৃতিক ইতিহাস, খাবার, মিষ্টান্ন ও মানুষের গুণাবলী নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, “কুমিল্লার ছেলে-মেয়েরা বিশ্বের বিভিন্ন দেশে চমৎকার পারফরম্যান্স করছে। যারা পরিশ্রম করে, তারা সফল হয়।”

 

উদ্বোধনী সভায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আল মিঠু।

 

ড. আমানুল্লাহ আরও জানান, ভিক্টোরিয়া কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করা হবে, যেখানে জাপানি, কোরিয়ান, ইংরেজি ও আরবি ভাষা শেখানো হবে। এতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে। এছাড়া কলেজের জিয়া অডিটোরিয়াম সংস্কার করার প্রয়োজন রয়েছে, বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া