Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. তারুণ্য

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের এজিএম ও গ্রাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

Link Copied!

Oplus_0

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) -২০২৫ ও গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি নাজমুল আল হোসেনের ব্যবস্থাপনায় এবং সাধারন সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় শুক্রবার ৫ সেপ্টেম্বর রাজধানীর বিয়াম ফাউন্ডেশন এর মেঘনা হলরুমে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান।

বার্ষিক সাধারণ সভায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার সাবেক সদস্য, ইনভেস্টর সার্ভিসের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান।

গ্রাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, এর উপদেষ্টা মোঃ মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের প্রাক্তন সিনিয়র অফিসার আশুতোষ দাস দেওয়ান।

কনফারেন্সে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কর্পোরেট আস্কের প্রতিষ্ঠাতা ও সিইও নিয়াজ আহমেদ, ৩৬ বিসিএস ক্যাডার পরিসংখ্যান ১ম ও লক্ষীপুর জেলা উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসাইন, এসএমসি ল অফিসার ও সাবেক সাধারণ সম্পাদক স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর -এডভোকেট মোহাম্মদ নেওয়াজ শরীফ।

দিনব্যাপী প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর শুভানুধ্যায়ী ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য লোকমান হোসেন, সাবেক সভাপতি জিয়াউর রহমান, সাহেব মো: সোহেল, বুলবুল ইসমাইল।
অনুষ্ঠানে বর্ষসেরা সংগঠক হিসেবে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে ৮ জন কার্যনির্বাহী সদস্যকে। তারা হলেন,নিশাত নাবিলা, শারমিন আক্তার, সোহাগ হোসেন, মেহেরুন্নেসা আকা, ইলিয়াস রেজা, ইমরান হোসাইন, জাফর আহমেদ ও রেদওয়ানুর রহমান।

দিনব্যাপী প্রোগ্রামে সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে