Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

৬ দফা দাবির সমর্থনে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

বাকৃবি প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবির সমর্থনে বিকালে রেলপথ অবরোধ করেছিলেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় আড়াই ঘণ্টা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা রেললাইনে বসে অবস্থান নেন। এ সময় তাঁরা ছয় দফা দাবির পক্ষে নানা স্লোগান দেন। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলপথ অবরোধ করার কারণে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর স্টেশনে আটকে ছিল।

এর আগে সকাল নয়টার দিকে ক্যাম্পাসে বহিরাগতদের হামলা এবং ক্যাম্পাস ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কে আর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তাঁরা ছয় দফা দাবি পেশ করেন।

আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী বলেন, ‘বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতরা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এর বিচার চাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ক্যাম্পাস ও হল বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও জানান, ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি:

১. অবৈধভাবে জারি করা হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

২. হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে।

৩. শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং শিক্ষকদের মদদে বহিরাগতদের হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

৪. বহিরাগতদের ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর, শিক্ষার্থীদের উপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৫. হামলায় জড়িত শিক্ষকবৃন্দ— কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার, তোফাজ্জল, শরীফ আর রাফি, কামরুজ্জামান, পশুপালন অনুষদের বজলুর রহমান মোল্যা, জেনেটিক্সের মুনির, ডেইরি বিজ্ঞানের আশিকুর রহমান—এবং বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৬. চলমান একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক