Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

চরভৈরবীতে চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার গণসংযোগ

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগনের সকল অধিকার নিশ্চিত হবে
চাঁদপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ

Link Copied!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতের চাঁদপুর জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল থেকে তিনি চরভৈরভী বাজার, শহর আলীর মোড়, পাঠান গো মোড়সহ চরভৈরভীর বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত জনগণের উদ্দেশ্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। সেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে আমি ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চাই। দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো।”

এ সময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং চরভৈরভী ইউনিয়ন আমীর হাফিজ আব্দুল মান্নান, হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি সাইফুর রহমান আশরাফি, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল হক, ইউনিয়ন টিম সদস্য মাওলানা আলমগীর হোসাইন ও চরভৈরভী ইউনিয়ন সেক্রেটারি আহাম্মদ আলী হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক