Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ববিতে আটক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, ছাত্রদল কর্মীর হস্তক্ষেপে পেলেন ছাড়া  

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৫, ৯:৫৬ এএম

Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী তানজিদ মঞ্জুকে আটক করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের দুইকর্মীর বিরুদ্ধে । অভিযুক্ত দুই ছাত্রদলকর্মী হলেন মিজানুর রহমান ও মিয়া বাবুল। তারা উভয়েই ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 

রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কয়েকজন কর্মী মঞ্জুকে স্থানীয় ফরেন মামার দোকানে দেখতে পেয়ে আটকে রাখে। খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। তবে এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের কতিপয় নেতা-কর্মীরা যোগসাজশ করে মঞ্জুকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সহায়তা করেন।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কলা ও মানবিক অনুষদের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“রাত নয়টার দিকে মঞ্জুকে আটকানো হয়। পরবর্তীতে সাড়ে নয়টার দিকে ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুনসহ আরও কয়েজন মঞ্জুর সাথে পার্সোনাল কথা বলার নাম করে মেরিনের সামনের রাস্তার দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা বলে মঞ্জুকে পাওয়া যাচ্ছে না মঞ্জু পালিয়ে গেছে।”

ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী রাকিন খান বলেন, “আগামীকাল সোমবার আমাদের বিভাগের এসোসিয়েশন নির্বাচন। নির্বাচনে মঞ্জু একটা গ্রুপকে সার্পোট করছে সেই গ্রুপের হয়ে রাতে প্রচারণা করছিলো এমন ঘটনা শুনে আমিসহ ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুন ভাইসহ আরও কয়েকজন মেরিন একাডেমির সামনে নভোথিয়েটারের ঐখানে যায়। গিয়ে মঞ্জুকে দেখতে পায় তখন মঞ্জুকে মিজান ও মিয়া বাবুল ভাই বিভিন্ন কথা জেরা করছিলো। এর মধ্য আমি পুলিশ ও প্রক্টরকে কল দিতে পাশে যায় কিছুক্ষণ পরে গিয়ে দেখি মঞ্জু নেই। মিজান ও মিয়া বাবুল ভাইকে জিজ্ঞাসা করলে তারা বলেন মঞ্জু আশেপাশেই আছে কিন্তু পরে তাকে আর কোথাও পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল কর্মী মিজানুর রহমানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি।

অভিযুক্ত ছাত্রদলের আরেককর্মী মিয়া বাবুলকে দুইবার ফোন করা হলে সাংবাদিক পরিচয় দেয়ার পরই দুইবার হ্যালো হ্যালো বলে কল কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক